
ভারতের সঙ্গে জল, কাশ্মীর নিয়ে আলোচনার টেবিলে বসতে আন্তর্জাতিক স্তরে মধ্যস্থতা চায় পাকিস্তান। সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন প্রতিনিধি দল আমেরিকা সফর সেরে ব্রিটেনে পৌঁছেছে।
সেখান থেকেই প্রতিনিধিদলের সদস্য খুররম দস্তগির সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সংঘর্ষবিরতির ক্ষেত্রে মধ্যস্থতা পরেই তারা প্রতিরোধের মুখে পড়েন। প্রতিনিধিদলের আর এক সদস্য তথা আমেরিকায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত শেরি রহমান বলেছেন, আমেরিকার মানুষজন বুঝতে পেরেছেন, জলকে যুদ্ধের অস্ত্র বানানো উচিত নয়। ভারতের কাশ্মীরকে গাজার পর বিশ্বের বহত্তম উন্মুক্ত কারাগার বলেও কটাক্ষ করেছেন তিনি।
উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেয়। তারপর দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি হলেও ওই চুক্তি এখনও কার্যকর হয়নি।









