গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International সংঘাত রোধে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাইল পাকিস্তান

    সংঘাত রোধে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাইল পাকিস্তান

    0
    146
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নয়াদিল্লি-ইসলামাবাদ সংঘাত নিয়ন্ত্রণে এ বার রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের আবেদন জানিয়েছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ এই দাবি তুলে বলেছেন, নয়াদিল্লির অতি সক্রিয়তার ফলেই সঙ্কট তৈরি হয়েছে।

    পহেলগাঁও সন্ত্রাসের পরে তৈরি হওয়া অশান্তির আবহ দূর করতে এখনও পর্যন্ত তেমন আন্তর্জাতিক সক্রিয়তা দেখা যায়নি বলে জানিয়েছেন আসিম। এ প্রসঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারত যে ভাবে সিন্ধুর জল আটকে রেখেছে, তা আদতে যুদ্ধের পদক্ষেপ।

    সেই সঙ্গে আসিমের মন্তব্য, তিনি নিজে দু’বার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের সঙ্গে দেখা করে ওই অঞ্চল সফরের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। পহেলগাঁও হামলার পরেই রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে অপরাধীদের স্বর্গরাজ্য বলে সমালোচনায় বিঁধেছিলেন ভারতীয় দূত যোজনা প্যাটেল।