গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National ভারতের যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছিল : সিডিএস 

    ভারতের যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছিল : সিডিএস 

    0
    162
    ছবি সৌজন্যে : এক্স

    পাকিস্তানের সঙ্গে সংঘাত পর্বে সম্পত্তিহানি হয়েছে ভারতের। ক্ষতি হয়েছে ভারতের যুদ্ধবিমানেরও। যদিও কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও, যুদ্ধবিমান হারানোর কথা এই প্রথম স্বীকার করেছে ভারতীয় সেনার সর্বাধিনায়ক অনিল চৌহান। সিঙ্গাপুরে শাংরি -লা সম্মেলনে যুদ্ধবিমান হারানোর কথা মেনে নেন জেনারেল চৌহান।

    এমনকি তাঁদের তরফে যে কিছু ভুলভ্রান্তি ছিল, তাও মেনে নেন। এর আগে পাকিস্তানের দাবি, তারা ভারতের যুদ্ধবিমান নামিয়েছে, একটি বা তার বেশি। সেটা কি সত্য?” উত্তরে জেনারেল চৌহান বলেছেন, ক’টা বিমান নামানো হয়েছে, তা গুরুত্বপূর্ণ নয়। কেন নামানো গেল, সেটা গুরুত্বপূর্ণ।

    এর আগে, পাকিস্তান জানিয়েছিল, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। ছয়টি যুদ্ধবিমান হারানোর কথা যদিও অস্বীকার করেছেন জেনারেল চৌহান। আসল সংখ্যাও খোলসা করেননি তিনি। বাইট : অনিল চৌহান। বস্তুত, পহেলগাওঁয়ে জঙ্গি হামলার পর ভারত পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে ঢুকে সামরিক অভিযান চালায়।