গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ভারতের হামলা, রাষ্ট্রপুঞ্জকে দেখালো পাকিস্তান

    ভারতের হামলা, রাষ্ট্রপুঞ্জকে দেখালো পাকিস্তান

    0
    219
    ছবি সৌজন্যে : এক্স
    সন্ত্রাসবাদীদের ডেরায় হামলার কথা বললেও মঙ্গলবার রাতে ভারত আদতে হামলা করেছে অসামরিক জনবসতির উপর।
    আর তার প্রমাণ দিতে এ বার রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিদের পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফ্‌রাবাদে নিয়ে গিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। সওয়াই নালায় বায়াত-উল-মুজাহিদিন জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র লাগোয়া মসজিদ এবং মাদ্রাসা ঘুরিয়ে দেখানো হয়। স্থানীয়দের একাংশকে দিয়ে বলানো হয়, সেখানে আদতে কোনও জঙ্গিশিবির ছিল না। ইসলামাবাদে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের তথ্য জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার।
    শাহবাজকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ান বলেছেন, পাকিস্তানের একনিষ্ঠ বন্ধু হিসেবে দায়িত্ব পালন করতে তাঁরা প্রস্তুত। রাতে জাতির উদ্দেশে বক্তৃতায় শাহবাজ শরিফ বলেছেন, ভারত এই হামলা চালিয়ে ভুল করেছে। পাক বাহিনী জবাব দিয়েছে।