
ষষ্ঠীতেই পাকিস্তানের বিসর্জন। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পর অভিনন্দন বার্তায় এমনটাই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি আরও একবার টেনে এনেছেন, অপারেশন সিঁদুরের কথা। যুদ্ধের ময়দানে যেমন ভারত পাকিস্তানকে পরাজিত করেছে, তেমনই খেলার মাঠেও ভারত গো হারান হারিয়েছে পাকিস্তানকে, লিখেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি আরও লিখেছেন, খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই, ভারত জিতেছে, ক্রিকেটারদের অভিনন্দন। পহেলগাঁও জঙ্গি হামলা, যেখানে ধর্ম জেনে ২৬ জন নিরাপরাধকে গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা, এরপরই পাকিস্তানকে জবাব দিতে মে মাসে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত।
পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয় ১টি জঙ্গি ঘাঁটি। ভারত-পাকিস্তানের সংঘাতের রেশ দেখা গিয়েছে খেলার মাঠেও। এশিয়া কাপে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচেই জয়ের পর সৌজন্যমূলক যে হাত মেলানো হয় দুই টিমের মধ্যে, তা করেনি ভারত। একই ঘটনা ঘটে পরবর্তী ম্যাচেও। এমনকী, এশিয়া কাপ জয়ের পরও চ্যাম্পিয়নের ট্রফি নেয়নি ভারতীয় দল।
