রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর-সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতকে নিশানা পাকিস্তানের 

0
129
ছবি সৌজন্যে : এক্স

রাষ্ট্রপুঞ্জে আবারও জম্মু-কাশ্মীর ও সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়েছে পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার কাশ্মীরের জনতার আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার দাবি তুলেছেন রাষ্ট্রপুঞ্জে। 

ইশাক বলেছেন, জম্মু ও কাশ্মীর রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত সবচেয়ে পুরনো সমস্যাগুলির মধ্যে একটি। এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বিতর্কিত একটি অঞ্চল, যার চূড়ান্ত নিষ্পত্তি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছা অনুসারে করা হবে। কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের মৌলিক এবং অবিচ্ছেদ্য অধিকারের কোনও বিকল্প হতে পারে না বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তিপূর্ণ ভাবে জলবণ্টনের লক্ষ্যে ৬৫ বছর আগে সিন্ধু চুক্তি সই হয়েছিল।

দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ভাবে পাকিস্তানের ২৪ কোটি মানুষের জন্য জলপ্রবাহ বন্ধ করার উদ্দেশ্যে ভিত্তিহীন অভিযোগ এনে একতরফা ভাবে এই চুক্তি স্থগিত রেখেছে ভারত।