
চীন -বাংলাদেশকে করাচী বন্দর ব্যবহার করতে দেবে পাকিস্তান। পাকিস্তান প্রস্তাব করেছে করাচি পোর্ট ট্রাস্ট দ্বারা পরিচালিত করাচি বন্দরটি আঞ্চলিক সংযোগ আরও জোরদার করবে এবং বিকল্প এক সামুদ্রিক রাস্তা উন্মুক্ত করবে।
উল্লেখ্য আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন বাংলাদেশ- পাকিস্তান যৌথ অর্থনৈতিক বৈঠক। এই বৈঠকে এই প্রস্তাবটি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে খবর । জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও পাকিস্তান শিপিং কর্পোরেশনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত একটি মউ স্বাক্ষরিত হতে পারে। এর মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন সহজতর হবে বলে মনে করা হচ্ছে।এবং তৃতীয় দেশের বন্দরের ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে।ফলে সাশ্রয় হবে।
বাণিজ্য আরও নিয়মিত হবে। বাংলাদেশের অফিসাররা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় বর্তমানে এমন পণ্য চিহ্নিত করার কাজ করছে যা বাংলাদেশ পাকিস্তানে আমদানি -রপ্তানি করতে পারে। পাকিস্তানের প্রধান রপ্তানি দ্রব্য যেমন তুলা ,সুতা ,কাপড় ,রাসায়নিক ,ওষুধ ,লোহা ,ইস্পাত প্লাস্টিক পণ্য প্রভৃতি এবং বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য পাট ও পাটজাত পণ্য, তৈরী পোশাক ,সিরামিক, চামড়াজাত পণ্য প্রভৃতি।
