পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ আইএমএফ-র 

0
100
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ভারতের নিষেধাজ্ঞা উড়িয়েই ফের বৈদেশিক রিজার্ভ সংকটে ভুগতে থাকা পাকিস্তানকে ঋণ হিসেবে আরও ১২০ কোটি ডলার প্রদান করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আইএমএফ।
মঙ্গলবার এক বিবৃতে এ তথ্য জানিয়েছে আইএমএফের নির্বাহী বোর্ড। নির্বাহী বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি সংক্রান্ত তথ্য দ্বিতীয় দফায় পর্যালোচনা করার পর আইএমএফের নির্বাহী বোর্ড দেশটিকে আরও ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শর্ত হলো, ঋণের এই অর্থের মধ্যে ১০০ কোটি ডলার নিয়মিত অর্থনৈতিক কার্যক্রম এবং বাকি ২০ কোটি ডলার জলবায়ু সংক্রান্ত বিভিন্ন দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত নির্মাণ ও কর্মসূচিতে ব্যয় করতে হবে। এর আগে ২০২৪ সালে, অর্থাৎ গত বছর দুই দফায় পাকিস্তানেকে মোট ৩৩০ কোটি ডলার ‍ঋণ দিয়েছিল আইএমএফ।