হুগলির জওয়ানকে ঢাল করতে চেয়েছিল পাকিস্তান: প্রধানমন্ত্রী

0
102
ছবি সৌজন্যে : এক্স
হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে হাতিয়ার করতে চেয়েছিল পাকিস্তান, সংসদে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, এক জওয়ান পাকিস্তানে আটকে পড়ায় ওর ভেবেছিল তাঁকে শায়েস্তা করা যাবে।
জওয়ানকে ঢাক হিসাবে ব্যবহার করতে চেয়েছিল। বিরোধীরাও নানারকম মন্তব্য করেছিল। এরপরই স্বমেজাজে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সুস্থভাবে জওয়ানকে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, হামলা হলে এভাবেই জবাব দেওয়া হবে।
পহেলগাঁও হামলার পরদিন অর্থাৎ ২৩ এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন হুগলির পূর্ণমকুমার সাউ। সেই থেকে পাক সেনার হাতে বন্দি ছিলেন তিনি। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী গিয়েছিলেন বিএসএফের হেড কোয়ার্টারেও। আশ্বাস নিয়ে ঘরে ফিরলেও আতঙ্ক ছিলই। ২২ দিন পর অবশেষে পাক ভূখণ্ড থেকে দেশে ফেরেন পূর্ণম।