সিঁদুর-র ৩০ মিনিটে পাকিস্তানকে জানানো হয় : জয়শঙ্কর 

0
103
ছবি সৌজন্যে : এক্স
পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যার প্রত্যাঘাতে ৭ মে পাকিস্তান ও পিওকে’তে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত।
ওই অপারেশন শুরুর ৩০ মিনিটের মধ্যে নয়টি জঙ্গিঘাঁটিতে হামলার কথা পাকিস্তানকে জানিয়েছিল ভারত। সোমবার সংসদীয় কমিটিতে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর, সংসদীয় কমিটির বৈঠকে জয়শঙ্কর বলেছেন, অপারেশন সিঁদুর শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যেই পাকিস্তান’কে জানানো হয়েছিল যে কেবল সন্ত্রাসবাদীদের আস্তানাগুলিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এছাড়া পাকিস্তানিই যে সংঘর্ষবিরতির অনুরোধ করেছিল, ফের সেকথা জানিয়েছেন এস বিদেশমন্ত্রী। তিনি বলেছেন, ইসলামাবাদের উদ্যোগেই ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানে ডিজিএমও মধ্যে সরাসরি কথা হয়। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সংসদের বিদেশ বিষয়ক পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
সূত্রের খবর, জয়শঙ্কর সংসদীয় কমিটির সদস্যদের আশ্বস্ত করেছেন যে ভারত কেবল জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করেই নির্ভুল হামলা চালিয়েছে এবং উত্তেজনা এড়াতে পাকিস্তানকে বিষয়টি জানিয়েছে।