গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National কাশ্মীরের আরএস পুরা সেক্টরে পাকড়াও পাকিস্তানি 

    কাশ্মীরের আরএস পুরা সেক্টরে পাকড়াও পাকিস্তানি 

    0
    64
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পাকিস্তান থেকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ধরা পড়েছেন এক ব্যক্তি। জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে গ্রেফতার করা হয় তাঁকে।
    ধৃতের নাম পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, ধৃত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার আরএস পুরা সেক্টর দিয়ে অনুপ্রবেশকারী কোনও পাকিস্তানিকে পাকড়াও করল সীমান্তরক্ষী বাহিনী।
    পহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরে নজরদারি আরও বৃদ্ধি করেছে নিরাপত্তা বাহিনী। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকাতেও কড়া নজরদারি চালানো হচ্ছে। ৮ সেপ্টেম্বরও আরএস পুরা সেক্টর থেকে এক পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছিল।