
পহেলগাঁও হামলার ইস্যুতে পাকিস্তানি তারকা হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এবার একই কারণে ভারতে নিষিদ্ধ হয়েছেন আতিফ আসলাম, রাহাত ফতেহ আলী খান ও ফাওয়াদ খান।
তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু শিল্পীর প্রোফাইল হাইড করে রাখা হয়েছে যেমন,সানাম সাঈদ, বিলাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস এবং সজল আলিসহ আরো অনেকের।খবরে বলা হয়েছে, পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত ও পাকিস্তান দু’ দেশের মধ্যে চলছে উত্তেজনাকর পরিস্থিতি। এ কারণে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে ভারত। পাকিস্তানি শিল্পীদেরও যাতে এই দেশে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও উঠেছে।তার জেরে হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে।তাদের অ্যাকাউন্ট ব্লক করার এক দিন পরই ফাওয়াদ খান, রাতে ফতেহ আলী খান ও আতিফ আসলামের অ্যাকাউন্ট ব্লক করা হয়।
এসব তারকার অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছেন। তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বাতিল হওয়ায় মন খারাপ তাদেরও।এখন যদি ফাওয়াদ খান, আতিফ আসলাম এবং রাহাত ফতেহ আলি খানের অ্যাকাউন্টে খুঁজতে যান, তখনই ইনস্টাগ্রাম জানান দেবে, ভারতে এই অ্যাকাউন্ট সচল নেই। এর কারণ হলো, এই অ্যাকাউন্টগুলো সীমাবদ্ধ করার জন্য একটি আইনি অনুরোধ মেনে চলা হচ্ছে।
