গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs বিরাটিতে গ্রেফতার আজাদ পাকিস্তানি

    বিরাটিতে গ্রেফতার আজাদ পাকিস্তানি

    0
    148
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    ভুয়ো পাসপোর্টকাণ্ডে গ্রেফতার আজাদ মল্লিক আদতে পাকিস্তানি। মঙ্গলবার আদালতে মামলার শুনানিতে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
    ১৪ দিন আগে বিরাটি থেকে গ্রেফতার করা হয় আজাদকে। অভিযুক্ত আজাদ বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। তবে ইডির হেফাজতে থাকাকালীন তদন্তে জানা যায় আজাদ বাংলাদেশি নন, তিনি পাকিস্তানি। বাংলাদেশে তাঁর নাম ছিল আহমেদ হোসেন আজাদ। আবার পাকিস্তানে নাম ছিল আজাদ হোসেন। ১২-১৩ বছর আগে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিল। পরিচয় বদলে এদেশে ভিসার আবেদন করে। এরপর পশ্চিমবঙ্গে ঢুকে জোড়া ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছিল আজাদ মল্লিক।
    ব্যাঙ্কশাল কোর্টে এজলাসে ইডি জানিয়েছে অভিযুক্ত-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ কোটি ৬২ লাখ টাকা পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন বিরাটি বাড়ি থেকেই জাল পাসপোর্ট, আধার সহ জাল ডকুমেন্ট তৈরির চক্র চালাতেন আজাদ।