
জম্মু-কাশ্মীরে পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনার হাতে ধরা পড়েছে এক পাক নাগরিক। কী কারণে তিনি ওইস্থানে এসেছিলেন তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। যদিও ধৃতের নাম মঙ্গলবার বিকাল পর্যন্ত প্রকাশ করা হয়নি।
সোমবার পাঞ্জাবের গুরুদাসপুর এলাকায় এক পাকিস্তানি নাগরিক ধরা পড়ার খবর প্রকাশ্যে এসেছিল। পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে গুরুদাসপুরে প্রবেশে সময় হুসনাইন নামে ওই পাক নাগরিককে আটক করে বিএসএফ। পরে তাকে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তার আগে শনিবার এক পাক রেঞ্জার্সও আটক হয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে। অন্যদিকে বৈসরনের পাইনবন থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার পরনে গুলি নিরোধক জ্যাকেট ছিল বলে দাবি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম আহমেদ বিলাল। নিরাপত্তাবাহিনী তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
