২৪ ঘন্টার মধ্যে বন্ধ পাক তারকাদের সোশ্যাল অ্যাকাউন্ট

0
195
ছবি সৌজন্যে : এক্স
ফের ভারত থেকে দেখা যাচ্ছে না পাকিস্তানের একাধিক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তালিকায় রয়েছেন যমুনা জায়েদি, হানিয়া আমিরের মতো নাম।
পহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পরে ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে পাক অভিনেতা, ক্রীড়াবিদ ও নেতাদের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত। তালিকায় ছিল পাকিস্তানের প্রথম সারি কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও। কিন্তু বুধবার হঠাৎ করেই ভারত থেকে বেশ কিছু পাক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখা যাচ্ছিল।
বৃহস্পতিবার সকাল থেকে ফের পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, অভিনেত্রী মাওরাহ হোসেন, ইয়ুমনা জায়েদি, হানিয়ে আমির এবং ফওয়াদ খানের মতো পাক তারকাদের ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে।