
অপারেশন মহাদেব-এ নিকেশ হওয়া তিন জঙ্গির কাছ থেকে পাকিস্তানের ভোটার কার্ড পাওয়া গিয়েছে বলে সংসদে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও নিহতদের ডেরা থেকে পহেলগাঁওয়ে ব্যবহৃত অস্ত্রশস্ত্র মিলেছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, জঙ্গিরা পারভেজের ডেরা থেকে পায়ে হেঁটে বৈসরন উপত্যকা গিয়েছিল। সঙ্গে ছিল একে-৪৭ এবং এমআই-৯ কার্বাইড বন্দুক। ওই আগ্নেয়াস্ত্রগুলি পহেলগাওয়ে ব্যবহৃত হয়েছিল ফরেন্সিক ব্যালিস্টিক রিপোর্ট উল্লেখ করে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া মিলেছে চকোলেটও। সম্ভবত দীর্ঘ দিন আত্মগোপন করে থাকার জন্য শুকনো খাবারের সঙ্গে চকোলেটগুলি কিনছিল জঙ্গিরা। স্বরাষ্ট্রমন্ত্রী শাহ জানিয়েছেন, উদ্ধার হওয়া চকোলেটগুলি পাকিস্তানে তৈরি।
