৪৫ বছর ধরে ভারতে, চন্দননগরে গ্রেফতার পাকিস্তানি মহিলা

0
362
ছবি সৌজন্যে : নিজস্ব
পহেলগাঁওকাণ্ডের পর দেশদুড়ে ধড়পাকড়ের মধ্যে হুগলির চন্দননগর থেকে পাকিস্তানি মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। রাওয়ালপিন্ডির বাসিন্দা ফতেমা বিবি ৪৫ বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকেন।
তাঁর স্বামী সন্তানরাও চন্দননগরেই থাকেন। পুলিশ সূত্রে খবর ১৯৮০ সাল থেকে পর্যটন ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। এরপর ১৯৮২ সালে মুজফফর মল্লিক নামে চন্দননগরের এক বেকারি মালিকের সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির দুই মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। যদিও পুলিশের দাবি ভিসা নিয়ে ভারতে আসার এক বছর পরেই নিখোঁজ ছিলেন ফতেমা। পহেলগাঁওকাণ্ডের পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের নিজেদের দেশে ফিরে যেতে নির্দেশ দেয়। এরপরেই চন্দননগরের কুঠির মাঠ এলাকা থেকে ফতেমাকে গ্রেফতার করে পুলিশ। ফতেমার গ্রেফতারিতে বিস্মিত প্রতিবেশীরা। তাঁরা জানিয়েছেন ফতেমা পাকিস্তান সেটা তাঁরা জানতেনই না। যদিও পরিবারের দাবি তাঁরা চন্দননগরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আধার, প্যান কার্ডও আছে। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেই প্রক্রিয়া শেষ হয়নি।