শাহ-র ফোনের পরেই নজরে কলকাতায় বসবাসকারী পাকিস্তানিরা

0
172
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারতে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠানোর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীদের নির্দেশের পরেই কলকাতার বসবাসকারী পাকিস্তানিদের নিয়ে প্রশ্ন উঠছে। এখনও লং টার্ম ভিসা বা এলটিভি নিয়ে কলকাতায় অন্তত ৩০ জন পাকিস্তানি নাগরিক রয়েছে।
যাদের একটা বড় অংশই গৃহবধূ। দেশছাড়ার সময়সীমা শেষের পর রাজ্যে বসবাসকারী পাক নাগরিকদের ফেরত পাঠাতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরেই কলকাতার গোয়েন্দা রিপোর্ট বলছে অন্তত ৩০ জন পাকিস্তানি বসবাস করছে কলকাতায়। যাদের বেশিরভাগই গৃহবধূ। এই পাক বধূদের মধ্যে কয়েকজন অনেক বছর ধরেই কলকাতায় রয়েছেন। নিয়ম অনুযায়ী পাকিস্তান থেকে বিবাহসূত্রে কেউ ভারতে এলে বিবেচনার পর প্রথমে তাঁকে ৫ বছরের জন্য এলটিভি দেওয়া হয়।
এরপর থেকে এক বা দুবছরের ভিসা দেওয়া হয়। সেই ভিসা পুনর্নবীকরণের জন্য পাক নাগরিকদের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয় গোয়েন্দাদের।