শাহাজাদাকে প্রধানমন্ত্রী করার চেষ্টা পাকিস্তানের : মোদী 

0
190
Pakistans attempt to make Shahzada PM Modi
Pakistans attempt to make Shahzada PM Modi

কংগ্রেসের শাহাজাদাকে প্রধানমন্ত্রী করার মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। এভাবেই রাহুল গান্ধীকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ভিডিও নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে ভূয়সী  প্রশংসা করছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফওয়াদ চৌধুরী।এরপরেই বৃহস্পতিবার গুজরাটের সভা থেকে রাহুল গান্ধীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কংগ্রেস এখানে মরছে, আর পাকিস্তানের লোক কাঁদছে। পাকিস্তানে শাহাজাহাদার প্রচুর অনুগামী আছেন। তাঁরা কংগ্রেসের রাজকুমারকে ভারতের প্রধানমন্ত্রী করতে মরিয়া। প্রধানমন্ত্রী আরও বলেছেন, তাঁর গ্যারান্টি যে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে ২৪*৭ কাজ করবেন।দেশ ৬০ বছর ধরে কংগ্রেসের শাসন দেখেছে এবং ১০ বছর ধরে বিজেপির সেবা-কাল দেখেছে। কংগ্রেসের ৬০ বছরের শাসনে, প্রায় ৬০ শতাংশ গ্রামীণ জনসংখ্যা শৌচাগারের সুবিধা পায়নি। মাত্র ১০ বছরেই সেই কাজ করেছে বিজেপি।