গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International একদিন যুদ্ধ করেই ‘হাতে বাটি’ পাকিস্তানের!

    একদিন যুদ্ধ করেই ‘হাতে বাটি’ পাকিস্তানের!

    0
    132
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    চরম আর্থিক দুরাবস্থায় থাকা পাকিস্তানের অস্ত্র-শস্ত্রের ভাঁড়ার শেষ হতে চলেছে, তেমনই আবার শেয়ার বাজারের ধস দেশের নড়বড়ে অর্থনীতিকে আরও নাড়িয়ে দিয়েছে। ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মাঝে বিশ্বব্যাঙ্কের কাছে সাহায্য চেয়েছে পাকিস্তান।
    পাকিস্তানের অস্ত্র ভাঁড়ারও প্রায় ফাঁকা। দেশের প্রতিরক্ষার থেকে ব্যবসাতেই বেশি মনোযোগী পাক সেনা, তাই ইউক্রেনের কাছে আগেই অস্ত্র, গুলি বিক্রি করে দিয়েছে। এখন কাঁচামালের অভাবে নতুন করে অস্ত্র তৈরি করতে পারছে না পাকিস্তান।
    বন্ধু চিনের দেওয়া যে প্রতিরক্ষা সিস্টেম, তাও একদিনেই ভারতের সামনে ডাঙা ফেল করে গিয়েছে। এই পরিস্থিতি কার্যত দিশেহারা পাকিস্তান। অন্যদিকে, পাকিস্তানের গণতান্ত্রিক সরকারকে ডিঙিয়ে পাক সুপ্রিম কোর্ট আসিম মুনিরের কাঁধেই সর্বশক্তিমানের ক্ষমতা দিয়েছে।