
পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় তাদের কোনও হাত নেই, অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনার পর জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।
একই সঙ্গে ইসলামাবাদকে মঙ্গলবারের রক্তপাতের ঘটনা থেকে দূরে সরিয়ে রেখে এই হামলাকে ভারতের বিরুদ্ধে বৃহত্তর বিদ্রোহের অংশ হিসাবে বর্ণনা করেছেন তিনি। পাকিস্তানের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা বলেছেন, পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই। এখানেই থেমে থাকেননি তিনি। খোয়াজা যোগ করেছেন, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তীসগঢ়, মণিপুর এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিদ্রোহ চলছে। মনে হচ্ছে, এই হামলায় কোনও বিদেশি হস্তক্ষেপ নেই বরং স্থানীয় বিদ্রোহের ফল।মঙ্গলবার পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে,দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট,টিআরএফরএফের উত্থান হয় ২০১৯ সালে। সেই সালেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা’-র অবলুপ্তি হয়েছে।ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন হিসাবে উঠে আসে টিআরএফ।সেই সংগঠনেরই পাঁচ-ছ’জন আচমকাই মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে হামলা চালায় বলে গোয়েন্দা সূত্রে খবর।
অনেকেই এই হামলার নেপথ্যে পাকযোগের তত্ত্ব তুলে ধরছেন। যদিও ভারত এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কারও দিকে আঙুল তোলেনি।





