গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

    ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স

    পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।

    সফরকালে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

    পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু আলোচনায় আসতে পারে তার এ সফরে।