
ভারতে দাঙ্গা বাধানোর চেষ্টা করেছিল পাকিস্তান, কাশ্মীর থেকে আবার একবার সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, পাকিস্তান কাশ্মীরের পর্যটনের ওপর হামলা করেছে। যে পর্যটন থেকে জম্মু কাশ্মীরের গরিবদের সংসার চলে, সেই পর্যটককে নিশানা করেছে পাকিস্তান।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, পর্যটন থেকে রোজগার বৃদ্ধি পায়। পর্যটন মানুষকে জোড়ে। কিন্তু ভারতের দুর্ভাগ্য পড়শি দেশ মানবতাবিরোধী এবং পর্যটনবিরোধী। পহেলগাঁওয়ে ২২ এপ্রিল যা হয়েছে এটা তার উদাহরণ। পাকিস্তান পহেলগাওয়ে মানবতার ওপর আঘাত করেছে।
বাইট: নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী। আইফেল টাওয়ারের সঙ্গে চেনাব সেতুর তুলনাও টেনেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, আইফেল টাওয়ার দেখতে লোকে প্যারিস যায়। আর এই সেতু আইফেল টাওয়ারের থেকেও উঁচু। এবার মানুষ চেনার সেতুর জন্য কাশ্মীরে আসবে।
