জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারতের প্রশংসা পাকিস্তানের 

0
54
ছবি সৌজন্যে : এক্স
সংঘাতের জেরে লাফিয়ে বাড়ছে তেলের দাম। হাহাকার আন্তর্জাতিক বাজারে। এই পরিস্থিতিতেও ভারতের স্থিতিশীল অর্থনীতি আর শক্তিশালী পরিকাঠামো দেখে আক্ষেপ পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী পারভেজ আলি মালিক। 
জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারতের প্রশংসা পাকিস্তানের। বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পারভেজ আলি মালিক বলেছেন , স্ট্র্যাটেজিক রিজার্ভ আর বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের জন্যই ভারত পরিস্থিতি সামলাতে পেরেছে। পড়শি বাংলাদেশের ছবিটাও আলাদা নয়।
পাকিস্তনের পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেছেন, পাকিস্তানের মাত্র ৫ থেকে ৭ দিনের অপরিশোধিত তেলের রিজার্ভ রয়েছে। পরিশোধিত তেলে আর ২০-২১ দিন চলবে। আসলে পাকিস্তানের স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ বলে কিছু নেই। এর জন্য IMF-কে কাঠগড়ায় ও তোলেন পাকিস্তানের মন্ত্রী। তাঁর কথায়, ভারতকে IMF-র কর্মসূচি মেনে চলতে হয় না। কিন্তু পাকিস্তানকে হয়। দাম বাড়তেই IMF-এর সঙ্গে বৈঠকে বসেছিলাম। তারপরেও ডিজেলের উপর থেকে পুরো কর তুলে দেওয়া হয়েছে। কিন্তু পেট্রলের দাম খুব একটা কমানো সম্ভব হয়নি।