
সলমন খানের জন্য বড় ত্যাগ করেছেন পলক তিওয়ারি। ভাইজানের ছবি দিয়েই অভিনয়ের সফর শুরু করেছেন পলক। ছবির নাম, কিসিকা ভাই, কিসিকা জান। তবে ছবিতে অভিনয়ের আগে সলমন খানের প্রযোজনা সংস্থায় সহ-পরিচালকের ভূমিকায় কাজ করতেন তিনি।
তখনই সলমনের জন্য বিশেষ একটি ত্যাগ করেছিলেন পলক। সেই বিষয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী।সলমনের প্রযোজনা সংস্থার ছবি অন্তিম-এ সহ-পরিচালক হিসেবে কাজ করেছিলেন পলক। ছবির নায়ক ছিলেন সলমনের ভগ্নীপতি আয়ুষ শর্মা।এই ছবিতে কাজের সময়েই সেই বিশেষ ত্যাগ করেছিলেন পলক। কাজের জন্য একটি টাকাও পারিশ্রমিক নেননি তিনি।এই প্রসঙ্গে পলক সাক্ষাৎকারে বলেছেন, পয়সা আবার কী জিনিস, সলমন খানের উপস্থিতিতে সেখানে থাকতে পারছেন,এর পরেও টাকা চাইবেন ? আর তা ছাড়া, তখন তিনি অনেকটাই ছোট ছিলেন। কী এমন করতেন, যার জন্য ওরা টাকা দেবে! এখানেই শেষ নয়। সলমনের ভূয়সী প্রশংসা করে পলক বলেছেন,একটা গোটা ছবি তিনি সলমনের সঙ্গে করেছেন। যখনই সলমনের সঙ্গে দেখা হয়েছে অথবা সলমন, পলককে কোনও মেসেজ পাঠিয়েছেন, পলক হতভম্ব হয়ে গিয়েছেন। সাধারণত তারকাদের দেখে পলক হতভম্ব হয়ে যান না।
কিন্তু, সামনে সলমন খান থাকলে পলক বাক্রুদ্ধ হয়ে যান।পলক তিওয়ারির ব্যক্তিত্ব সম্পূর্ণ বদলে যায়। তার পরে আশ্বস্ত করে বলেছেন, ধীরে সুস্থে কথা বলো।সলমন খানের ফ্যান পলক। তাই তাঁর ছবি থেকেই বলিউডের সফর শুরু করতে পেরে ধন্য অভিনেত্রী পলক তিওয়ারি।
