প্যালেস্টাইন : ইউরোপীয় দেশগুলোর প্রশংসায় এরদোয়ান

0
108
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউরোপীয় দেশগুলোর প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক উদ্যোগগুলিকে স্বাগত জানিয়েছেন। এরদোয়ান বলেছেন, বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেনের মানবিক প্রতিক্রিয়াগুলো অত্যন্ত মূল্যবান। প্যালেস্টাইনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন।

তিনি আরও বলেছেন, গাজায় বর্তমান নৃশংসতা সামনে রেখে কেউ চুপ থাকতে পারে না, যেখানে শিশুদের ক্ষুধার্ত অবস্থায় মারা যেতে হচ্ছে এবং খাদ্যের সন্ধানে থাকা অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে গুলি করা হচ্ছে।এদিকে ইউরোপীয় দেশগুলোর মধ্যে শেষ পর্তুগাল প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।পর্তুগালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটি প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে, যা সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সম্পন্ন হতে পারে।এর আগে, কানাডার প্রেসিডেন্ট মার্ক কার্নি জানান, গাজায় মানবিক দুর্দশা অত্যন্ত সংকটজনক এবং দ্রুত অবনতি হচ্ছে। কানাডা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। তবে এই স্বীকৃতি কিছু শর্তের ওপর নির্ভর করবে, যেমন,প্যালেস্টাইনি কর্তৃপক্ষের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনা, হামাসকে বাদ দিয়ে ২০২৬ সালের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন এবং ভূখণ্ডের নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেওয়া।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সেপ্টেম্বর মাসে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ইসরাইল কিছু শর্ত পূরণ না করলে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।