
ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন প্যালেস্টাইনের প্রাক্তন ফরোয়ার্ড সুলেইমান আল-ওবেইদ।যাকে ফুটবল বিশ্ব চেনে ‘প্যালেস্টাইন পেলে’ নামে। গাজার দক্ষিণাঞ্চলে প্যালেস্টাইন জনতার সঙ্গে মানবিক সাহায্য পেতে অপেক্ষমাণ থাকার সময় ইসরায়েলের সামরিক বাহিনী হামলা করলে নিহত হন তিনি।
এক বিবৃতি দিয়ে সুলেইমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন,পিএএফ।৪১ বছর বয়সী ফরোয়ার্ডের মৃত্যুতে পিএএফ লিখেছে, বুধবার গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্যের জন্য অপেক্ষমাণ জনতার ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় শহীদ হয়েছেন জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় ও বিচ সার্ভিসেস দলের তারকা সুলেইমান আল-ওবেইদ। ১৯৮৪ সালে গাজায় জন্ম নেওয়া সুলেইমান স্ত্রীসহ দুই ছেলে ও তিন মেয়ে সন্তান রেখে গেছেন। প্যালেস্টাইন ফুটবলে দ্য গ্যাজেল দ্য ব্লাক পার্ল কালো মুক্তা, হেনরি অব প্যালেস্টাইন এবং পেলে অব প্যালেস্টাইন ফুটবল নামে পরিচিত।২০০৭ সালে জাতীয় দলে সুযোগ পান সুলেইমান।আর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন ২০১৩ সালে।৬ বছরের ক্যারিয়ারে মোটে ২৪ ম্যাচ খেলেছেন তিনি। দুর্দান্ত দক্ষ ও গতিসম্পন্ন এই স্ট্রাইকার ক্যারিয়ারে গোল করেছেন মাত্র ২টি।যার মাধ্যমে ২০১০ সালে পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে ক্যারিয়ারের বিখ্যাত গোলটি করেন।ইয়েমেনের বিপক্ষে সিজর্স কিকে।উল্লেখ্য,সার্ভিসেস বিচ ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন সুলেইমান। পরে আল আমারি ইয়ুথ সেন্টারে যোগ দিয়ে ২০১০-১১ সিজনে ক্লাবটির হয়ে প্যালেস্টাইনের প্রথম পেশাদার ফুটবল লিগ জেতেন।
খেলেছেন আল শাতিয়া, গাজা স্পোর্টস ও আল খাদামায়। শেষ দুই ক্লাবের হয়ে এক সিজন করে সাউদার্ন গভর্নরেটস প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন।
