গাজা : ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, ফিরছেন প্যালেস্টাইনিরা  

0
388
ছবি সৌজন্যে : এক্স

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে প্যালেস্টাইনিদের জর্ডান ও মিশরে স্থানান্তরের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশ দু’টি। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসও ট্রাম্পের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে।

এদিকে,ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে প্যালেস্টাইনিদের সরিয়ে নেওয়ার জন্য কোনও নির্দিষ্ট পরিকল্পনা আছে। তবে তিনি এই অঞ্চলের পুনর্গঠন নিয়ে বিতর্ককে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত মেলোনি এবং মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সেতুবন্ধন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আশাবাদী। তিনি বলেছেন, পরিস্থিতি জটিল।সৌদি আরব সফরে ইতালির প্রধানমন্ত্রী বলেছেন,ট্রাম্প ঠিক বলেছেন। যখন তিনি বলেছেন যে, গাজা পুনর্গঠন স্পষ্টতই প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। সফল হওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচুর সাহায্য প্রয়োজন।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি চান জর্ডান এবং মিশর গাজা থেকে লোকদের নিয়ে যাক।

এর মধ্যে খবর,ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর লাখ লাখ বাস্তুচ্যুত প্যালেস্টাইনি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিরে আসতে শুরু করেছেন।অন্যদিকে, ইসরায়েলি বাহিনী উত্তরে ফিরে যাওয়ার চেষ্টাকারী প্যালেস্টাইনিদের হত্যা ও আহত করার পর হামাস যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বিলম্ব করার জন্য সরকারকে তীব্র নিন্দা জানিয়েছে।