চেলসির জয়ে একা চার গোল পালমারের

0
153

একা চার গোল। চারটি গোলই প্রথমার্ধে করেছেন কোল পালমার। ২০ মিনিটের ব্যবধানে গোল চারটি করেছেন ইংলিশ মিডফিল্ডার,পালমার।খেলার ২১ মিনিটে গোল উৎসবের শুরু করেন ২২ বছর বয়সী খেলোয়াড় পালমার। ১০ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে তিনি পূরণ করেছেন হ্যাটট্রিক।

 

২৮ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল।মিনিট তিনেক পর পেনাল্টি থেকে লক্ষ্যভেদে পূরণ করেন হ্যাটট্রিক।ওখানেই অবশ্য থামেননি পালমার।৪১ মিনিটে নিজের এবং দলের পক্ষে করেন চতুর্থ গোল।আর পালমারের জাদুতে নিজেদের মাঠে ব্রাইটনকে ৪-২ ব্যবধানে হারিয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে শুরুটা হতাশার হয়েছিল ব্লুজদের। সপ্তম মিনিটে জর্জিনিও রুটারের গোলে এগিয়ে যায় ব্রাইটন।কিন্তু পালমার গোল উৎসবে যোগ দেওয়ার পর ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চেলসি।এক গোল হজম করে পালমার তিনটি দেওয়ার পর ব্রাইটনের হয়ে ব্যবধান কমান কার্লোস বালেবা।তবে পালমার ম্যাচে নিজের চতুর্থ গোল করলে আবার ব্যবধান বাড়ায় ,৪-২ চেলসি। এরপর দ্বিতীয়ার্ধে কোনো দলই পারেনি আর গোল করতে।