ভারতে ফ্রিজ, ওয়াশিং মেশিনের ব্যবসা বন্ধ করল প্যানাসনিক 

0
119
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
জাপানের ইলেকট্রনিক্স প্রস্তুতকারক কোম্পানি প্যানাসনিক রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন তৈরির ব্যবসা বনধ করার পাশাপাশি বেশ কিছু কর্মী ছাঁটাই করতে চলেছে।
ঝাজ্জর প্ল্যান্টে কমপক্ষে ৪ দশমিক ৫ লক্ষ এয়ার কন্ডিশনার, তিন লক্ষ ওয়াশিং মেশিন এবং পাঁচ লক্ষ রেফ্রিজারেটর তৈরি করা হত।গত পাঁচ দশক ধরে কোম্পানিটি টেলিভিশন, এয়ার কন্ডিশনার আলো এবং বৈদ্যুতিক যানবাহন উপাদানের জন্য ভারতে জনপ্রিয় হয়ে উঠেছিল।
ঝাজ্জর ছাড়াও হরিদ্বার, শ্রী সিটি, দমন এবং পিথমপুরে এর প্ল্যান্টগুলোতে উৎপাদিত প্যানাসনিক লাইফ সলিউশন ইন্ডিয়া এবং প্যানাসনিক এনার্জি ইন্ডিয়ার অধীবনে বিক্রি করা হত। এগুলোতে গত ছয় বছর ধরে বিক্রি ও মুনাফায় লোকসান দেখা দিয়েছে বলে খবর।