শুভেন্দুর পোস্ট, যৌন হেনস্থায় ইস্তফা পঞ্চায়েত সমিতির সভাপতির

0
85
ছবি সৌজন্যে : নিজস্ব
সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপ পোস্ট করে শুভেন্দু অধিকারী আক্রমণ করতেই যৌন হেনস্থার অভিযোগে ইস্তফা দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে যৌন হেনস্থায় অভিযুক্ত তৃণমূল নেতা।
ভাইরাল অডিও ক্লিপ ঘিরে শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে কাঁথির ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজের বিরুদ্ধে। অডিও ভাইরাল হতেই পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন বিকাশচন্দ্র বেজ। দলের তরফে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন এখনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে মহিলাকে সবরকম সাহায্য করবেন।
প্রথমে অডিও ক্লিপ পোস্ট করে পরে সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এটাই রাজ্যে মহিলাদের নিরাপত্তার করুণ অবস্থা। একজন মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কার্যালয়ে নিরাপদ নন।