
পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলরের সই জাল করে ভুয়ো নথি তৈরির অভিযোগে চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত প্রশান্ত নাথ রাজপুর সোনারপুর পুরসভার নবপল্লির বাসিন্দা। অভিযোগ প্রশান্ত নাথ চেয়ারম্যান, কাউন্সিলরের সই জাল করে রেশন কার্ড, আধার কার্ড, কাস্ট সাটিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সহ একাধিক নথি গোপনে তৈরি করে দেওয়ার অফিস খুলে বসেছিলেন। ওই এলাকার প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরের সই, স্ট্যাম্প, প্যাড সবই জালিয়াতি করে তৈরি করেছিলেন।
এইভাবেই দীর্ঘদিন ধরে চক্র চালিয়ে যাচ্ছিলেন। তদন্তে নেমে চক্রের মূল পাণ্ডা প্রশান্ত নাথকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।








