
ডিএফওকে প্রকাশ্যে ধমকাচ্ছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী। ভিডিও পোস্ট করে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে পাণ্ডবেশ্বরে হেতেডোবা এলাকায় বনদফতরের একটি বনসৃজন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ডিএফও অনুপম খাঁ, বিধায়ক নরেন চক্রবর্তী সহ অন্যান্যরা। অভিযোগ সেখানেই ডিএফওকে শাসান পাণ্ডবেশ্বরের বিধায়ক। ভিডিও পোস্ট করে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন তৃণমূলের নেতা বিধায়ক মন্ত্রীরা মনে করেন যে সরকারি আধিকারিকদের কোনও মান সম্মান বোধ নেই। তাদেরকে যত্রতত্র সর্বসমক্ষে তিরস্কার করা তাদের সাথে প্রকাশ্যে অপমানজনক আচরণ করা যেন তৃণমূলীদের জন্মগত অধিকার হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেছেন এটাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের নেতা মন্ত্রীরা সরকারি কর্মচারিদের নিজেদের ব্যক্তিগত চাকর-বাকর ভাবেন।








