গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Burdwan কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই: মুখ্যমন্ত্রী

    কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই: মুখ্যমন্ত্রী

    0
    173
    ছবি সৌজন্যে : এক্স
    বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রচারের দ্বিতীয় দিনে জনসভা থেকে তৃণমূল নেত্রী বলেছেন বিজেপি কৌরব, আর তৃণমূল পাণ্ডবপক্ষ।
    তিনি বলেছেন বিজেপি যা খুশি বলে বেড়াচ্ছে। খাদান থেকে শ্রমিকরা কষ্ট করে কয়লা তোলেন, মনাফা লুটছে অন্যরা। এরা বলে বেড়াচ্ছে তৃণমূলের সবাই নাকি চোর ডাকাত। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এক টাকাও মাইনে নেননি। কারও টাকায় চা খাননি। তাঁও তাঁকে চোর বলে। নিজেরা লুঠ করে অন্যদের চোর বলে।
    খোঁচা দিয়ে বলেছেন এরা বলে ঝুট, করে লুঠ। তিনি আরও বলেছেন। এসআইআরের নামে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে।