২২ বছরের সংসার ভাঙলো পল্লবীর 

0
158
ছবি সৌজন্যে : এক্স

টিভি সিরিয়ালের অভিনেত্রী পল্লবী রাও টিভি নির্মাতা সুরাজের সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ দম্পতির দীর্ঘ ২২ বছরের সংসার ভেঙে গেছে।

দু’ সপ্তাহ আগে পল্লবী-সুরাজের বিবাহবিচ্ছেদ হয়েছে। তার পর থেকে এ জুটি আলাদা থাকছেন।পান্ডিয়া স্টোর তারকা পল্লবী রাও বলেছেন, সুরাজ এবং তাঁর দুটি সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে তাঁদের বোঝাপড়ার সমস্যা হচ্ছিল। শেষে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বলেছেন, প্রায় দু’ যুগের সংসার ভাঙার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।তা জানিয়ে পল্লবী রাও বলেছেন,এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ তাঁদের একটি ২১ বছর বয়সী মেয়ে এবং একটি ১৮ বছর বয়সী ছেলে রয়েছে। একইসঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও কখনো কখনো তা ভালো বলে মন্তব্য করেছেন পল্লবী। তার ভাষায়,তবে কখনো কখনো বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করা ভালো।উল্লেখ্য,মুম্বাইয়ে একটি সিরিয়ালের শুটিং সেটে পল্লবী রাওয়ের সঙ্গে প্রথম দেখা ও পরিচয় সুরাজের।

তারপর প্রেম। ২০০৩ সালে বিয়ে করেন এই দম্পতি।