গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কাশ্মীরে স্কুলের ওপর ভেঙে পড়ল বিমান, পাঞ্জাবেও, মোতায়েন সেনা

    কাশ্মীরে স্কুলের ওপর ভেঙে পড়ল বিমান, পাঞ্জাবেও, মোতায়েন সেনা

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স

    পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে পাল্টা সেনা অভিযান চালিয়েছে ভারত। উত্তেজনা পরিস্থিতির মধ্যেই তিন-তিনটি যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে।

    রাতে ভারতের সেনা অভিযানের পরও নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গোলাগুলি বর্ষণ করে চলেছে পাকিস্তান। কাশ্মীরের একটি স্কুলের ওপর ভেঙে পড়েছে একটি বিমান। এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

    স্থানীয়রা জানিয়েছেন প্রচণ্ড জোরে শব্দ শুনতে পেয়েছেন তাঁর। অন্যদিকে পাঞ্জাবেও পাক যুদ্ধ বিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।