মাঝ আকাশে আতঙ্ক, হংকংয়ে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

0
240
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
যান্ত্রিক ত্রুটি কারণে হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই৩১৫ বিমান আবার হংকংয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে। সূত্রে খবর, পাইলট ফ্লাইটে কিছু যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন। কোনওরকম ঝুঁকি না নিয়ে পাইলট বিমান ঘুরিয়ে হংকংয়ে ফিরে আসেন।
নিরাপদে রয়েছেন সকল যাত্রী বলে খবর। অন্যদিকে, সৌদি থেকে ফেরা বিমানের চাকায় আগুন। লখনউ আমাউসি বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সি-ওয়েতে যাওয়ার সময় সৌদি আরব এয়ারলাইন্সের বিমানের বাঁদিকের চাকা থেকে আগুনে স্ফুলিঙ্গ এবং ঘন ধোঁয়া বের হতে শুরু করে।
বিমানটি হজযাত্রীদের নিয়ে জেদ্দা থেকে ফিরেছিল। স্ফুলিঙ্গ ধরা পড়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোম এবং জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর বিমানে থাকা ২৫০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।