গ্রাম থেকে শহর
News & Much More

30.1 C
Kolkata
30.1 C
Kolkata
More
    Home North 24Pgs ঘোষ পরিবার ছেড়ে অভয়ার মা-র হাত ধরল পানিহাটি

    ঘোষ পরিবার ছেড়ে অভয়ার মা-র হাত ধরল পানিহাটি

    0
    65
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রথম থেকেই বলেছিলেন এই ভোটে তিনি জিতলে জিতবে পানিহাটির মানুষ। আর জয় নিশ্চিত হতে তিনি ফেসবুকে লিখেছেন তাঁর মেয়ে এখন আর শুধু তাঁর নয়।

    ৫০ হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছেন রত্না দেবনাথ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীতালিকায় পানিহাটি কেন্দ্রে রত্না দেবনাথের নাম ঘোষণার পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় তিনি হারিয়েছেন তাঁর একমাত্র মেয়েকে। রত্না দেবনাথ মনে করেন তিনি কাঙ্খিত বিচার পাননি। শুধু সঞ্জয় রাই নয়, তাঁর মেয়ের মৃত্যুর পিছনে রয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। রত্না দেবনাথ নিজেই জানিয়েছেন এই ভোট ন্যায়বিচারের লড়াই। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ।

    এই নির্মল ঘোষের বিরুদ্ধেই অভয়ার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। জয় পেয়ে অভয়ার মা বলেছেন মেয়ের জন্য ন্যায়বিচারের রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে লড়াই জারি থাকবে।