
প্রয়াত হয়েছেন মহাভারত খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর। ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। বহু বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মাঝে অস্ত্রোপচারও হয়। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি।
বিআর চোপড়ার জনপ্রিয় টিভি সিরিয়াল মহাভারত-এ কর্ণের চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ। ওই একটি চরিত্রই ঘরে ঘরে পরিচিত করে তোলে তাঁকে। এর পরও বলিউডের বহু ছবিতে দেখা গিয়েছে পঙ্কজকে। হিন্দি সিরিয়ালও করেছেন চুটিয়ে। তবে মহাভারত অভিনেতা হিসেবেই তাঁকে চিনতেন সকলে।
মহাভারত সিরিয়ালে কর্ণের চরিত্রে পঙ্কজের অভিনয় এতটাই পছন্দ হয়েছিল সকলের যে, স্কুলের পাঠ্যবইয়ে পর্যন্ত কর্ণ হিসেবে তাঁর ছবিই জায়গা করে নেয়। শুধু তাই নয়, হরিয়ানার কার্নাল, ছত্তীসগঢ়ের বাস্তারের কিছু এলাকায় কর্ণ পূজিত হন।








