গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Medinipur বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক পাঁশকুড়ার যুবকরা!

    বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক পাঁশকুড়ার যুবকরা!

    0
    152
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাংলাদেশি সন্দেহে ওড়িশার ভদ্রকে আটক পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধাবল্লবচক গ্রামের বাসিন্দারা। এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই সমস্ত যুবকের পরিবাররা।

    জানা গিয়েছে, পাঁশকুড়া থেকে কাজের সূত্রে ওড়িশায় গিয়েছিল বেশ কয়েকজন সংখ্যালঘু যুবক। এসআইআর এর কর্মযজ্ঞের মধ্যেই বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে আটক করে তাঁদের ওড়িশার পুলিশ। আর তা নিয়েই চিন্তার ভাঁজ পুলিশের হাতে আটক হওয়া কয়েকজনের পরিবারের। কেউ ফেরিওয়ালা কেউবা ব্যবসার লক্ষ্যে ওড়িশায় গিয়ে বছরের পর বছর থাকতেন।

    আর সেখানেই এসআইআরের প্রক্রিয়াকরণ এর মধ্যেই বাংলাদেশি সন্দেহে আটক হয় তাঁরা। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলাশাসক বলেছেন, খোঁজ নেওয়া হয়েছে, সত্যিই যদি ওরা তাই বাসিন্দা হোন তবে সহযোগিতার চেষ্টা করা হবে ।