ধর্ষণের জন্য হাসপাতালেই আলাদা ঘর জাহিরের, ক্ষোভ শুভেন্দুর

0
350
ছবি সৌজন্যে : নিজস্ব

হাসপাতালেই আলাদা ঘরে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণ করতেন জাহির আব্বাস। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

পাঁশকুড়ার ঝাঁটা মিছিলের পর রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এর পিছনে বড় মাথা না থাকলে এত সাহস হয় কি করে। মানুষের চাপে পুলিশ জাহির আব্বাসকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। তাঁর দাবি রাজ্যজুড়ে জাহির আব্বাসদের তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কোনও মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নন। তাঁর দাবি কয়েক বছরে তৃণমূলের আশীর্বাদ আর পুলিশের প্রশ্রয়ে জাহির আব্বাস সন্দেশখালির শাহজাহানকেও ছাড়িয়ে গিয়েছে।

শাহজাহানের মতই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর অভিযোগ জাহির আব্বাস এতটাই ক্ষমতার অধিকারী ছিলেন যে ১৬ জনকে হাসপাতাল থেকে তাড়িয়েছেন। এখনও ভয়ে মুখ খুলতে পারছেন না হাসপাতালের কর্মীরা।