এশিয়ার প্রথম উইকেটরক্ষক ,রেকর্ড গড়লেন পন্ত

0
269
ছবি সৌজন্যে : এক্স

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কীর্তিটা এখনো তরতাজা। দু’ ইনিংসে জোড়া সেঞ্চুরি হাঁকানো শেষ ব্যাটসম্যান বাংলাদেশের অধিনায়ক। গলে করা তার কীর্তিটির বয়স দু’ দিন পার না হতেই এবার মঞ্চে হাজির ঋষভ পন্ত।শান্তর মতোই দু’ ইনিংসেই সেঞ্চুরি করেছেন পন্ত। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে রেকর্ড গড়া শান্তর মতোই পন্ত ভারতের একটা জায়গায় প্রথম।

প্রথম উইকেটরক্ষক হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। আর বিশ্বের দ্বিতীয়। ২০১১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কিপার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার।অর্থাৎ এশিয়ারও প্রথম ব্যাটসম্যান। ভারতের সপ্তম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছেন পন্ত। তার আগে এই কীর্তি গড়েছেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়,বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা।

এদের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন গাভাস্কার।ধারাভাষ্যকার হিসেবে কাজ করায় উত্তরসূরির কীর্তি দেখলেন তিনি।পন্তের এমন কীর্তি দেখে ভীষণ খুশি হয়েছেন গাভাস্কার। গ্যালারিতে দাঁড়িয়ে যখন ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের রেকর্ড দেখলেন তখন তার চোখে মুখে খুশি ফুটে ওঠে। তবে উত্তরসূরির কাছে একটা আবদার করেও পান নি গাভাস্কার। আর তা হচ্ছে ডিগবাজি দেখার উদযাপন।