গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk বাবার স্বপ্ন পূরণ করবেন : রাহুল 

    বাবার স্বপ্ন পূরণ করবেন : রাহুল 

    0
    150
    Will fulfill fathers dream Rahul
    Will fulfill fathers dream Rahul

    বাবার স্বপ্ন তিনি পূরণ করবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন পুত্র তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

    সোমবার সকালে রাজীব গান্ধীর সমাধিস্থল বীর ভূমিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা ও পুত্র। এরপর এক এক্স বার্তায় রাহুল গান্ধী বলেছেন, বাবা রাজীব গান্ধীর শিক্ষা তাঁর কাছে অনুপ্রেরণা। ভারতের জন্য বাবার স্বপ্নগুলি তাঁর নিজের।তিনি সেই স্বপ্নগুলিকে পূরণ করবেন তিনি।১৯৮৪ সালে রাজীব গান্ধী মা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর কংগ্রেস পার্টির নেতৃত্ব গ্রহণ করেছিলেন। মাত্র ৪০ বছর বয়সে ১৯৮৪ সালের অক্টোবরে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এবং ২ ডিসেম্বর ১৯৮৯ পর্যন্ত এই পদে বহাল ছিলেন।