গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata বেতন বৃদ্ধির দাবিতে বিকাশভবন অভিযান প্যারাটিচারদের

    বেতন বৃদ্ধির দাবিতে বিকাশভবন অভিযান প্যারাটিচারদের

    0
    141
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বেতন বৃদ্ধির দাবিতে বিকাশভবন অভিযান করেছেন পার্শ্ব শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সল্টলেক পিএনবি মোড় থেকে মিছিল করে বিকাশভবন পর্যন্ত যান তাঁরা।

    আন্দোলনকারী পার্শ শিক্ষকদের দাবি তাঁদের কারও বেতন কারও ১০ কিংবা ১৩ হাজার টাকা। ৭ বছর ধরে একই বেতনে কাজ করে যাচ্ছেন। তাঁদের দাবি এই বেতন দিনমজুরের থেকেও কম। ২০২৪-র পয়লা মার্চ জারি হয়েছিল সরকারি আদেশ নামা। সেই আদেশনামা সংক্রান্ত ফাইল দ্রুত কার্যকরের দাবিতে এই অভিযান বলে জানিয়েছন আন্দোলনকারীরা। বিকাশভবন অভিযানে সামিল হয়েছিলেন শিক্ষাকর্মীরাও।

    মূল্যবৃদ্ধির বাজারে একটু ভালভাবে বাঁচার জন্যই তাঁদের এই প্রতিবাদ বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।