
মায়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসবে বিস্ফোরণের পর ৩০ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু এখনও চাউং উ শহরের চারদিকে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ।
কোথাও দগ্ধ দেহ, কোথাও আবার ধড় থেকে আলাদা হয়ে যাওয়া হাত, পা পড়ে রয়েছে এখানে ওখানে। সরকারি হিসাবে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৪০, গুরুতর জখম আরও ৪৭ জন। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, নিহতের সংখ্যা আরও বেশি। মঙ্গলবার গণশেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। তবে এখনও এলাকায় ছড়িয়েছিটিয়ে রয়েছে চাপ চাপ রক্ত, দেহাংশ। সেগুলি সংগ্রহের কাজ চলছে।






