গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National হিমাচলে ভেঙে পড়ল প্যারাগ্লাইডার, মৃত পাইলট

    হিমাচলে ভেঙে পড়ল প্যারাগ্লাইডার, মৃত পাইলট

    0
    98
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    হিমাচলের বিখ্যাত অ্যাডভেঞ্চার স্পট বীর-বিলিংয়ে ভয়াবহ প্যারাগ্লাইডিং দুর্ঘটনা। ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটিতে ভারসাম্য হারিয়ে মাঝ আকাশ থেকে নীচে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিজ্ঞ পাইলট মোহন সিংয়ের।
    সঙ্গে থাকা পর্যটক আহত হলেও বিপন্মুক্ত বলে জানিয়েছে প্রশাসন। শ্রদ্ধা জানাতে একদিনের জন্য সব প্যারাগ্লাইডিং কার্যকলাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বীর-বিলিং প্যারাগ্লাইডিং সাইটের বিলিং লঞ্চ পয়েন্ট থেকে ট্যান্ডেম উড়ান শুরু করেছিলেন পাইলট ও পর্যটক।
    বীর-বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন সূত্রে খবর, উড়ানের অল্প সময়ের মধ্যেই প্যারাগ্লাইডারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তার জেরে মাঝ আকাশে ভারসাম্য নষ্ট হয় এবং লঞ্চ সাইটের নীচের রাস্তায় গিয়ে আছড়ে পড়ে গ্লাইডারটি।