গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk প্যারালিম্পিক্স : জুডোতে প্রথমবার পদক ভারতের 

    প্যারালিম্পিক্স : জুডোতে প্রথমবার পদক ভারতের 

    0
    198
    জুডোতে ব্রোঞ্জ জিতে ভারতকে ২৫তম পদক এনে দিয়েছেন কপিল পারমার।এই প্রথমবার প্যারালিম্পিক্সে জুডোয় পদক পেয়েছে ভারত।
    ব্রোঞ্জ মেডেলের লড়াইয়ে ব্রাজিলের এলিলটন দি অলিভিয়েরাকে ১০-০ স্কোরে হারিয়ে দিয়েছেন কপিল পারমার।কপিল পারমারের জন্ম মধ্যপ্রদেশের সেহোরে। তবে লখনউয়ে কোচ মুনাওয়ার আনজার আলির কাছে জুডো শিখেছেন তিনি। ৬০ কেজি বিভাগে লড়েন তিনি। ভারত এখনও পর্যন্ত প্যারালিম্পিক্সে পাঁচটি সোনা, ন’টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ জিতেছে। পদক তালিকায় ১৪ নম্বরে রয়েছে ভারত। জুডো ছাড়াও তিরন্দাজি থেকে এসেছে দু’টি পদক। অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট থেকে সব মিলিয়ে এসেছে ১৩টি পদক, ব্যাডমিন্টন থেকে পাঁচটি এবং শুটিং থেকে চারটি।