গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment বিদ্যায় মুগ্ধ পরমব্রত

    বিদ্যায় মুগ্ধ পরমব্রত

    0
    121
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    পরমব্রত চট্টোপাধ্যায়,টলিউড পেরিয়ে বলিউডেও একাধিক সিনেমায় কাজ করেছেন। সমানতালে কুড়িয়েছেন প্রশংসা।

     

    বলিউডে তার অভিষেক হয়েছিল বিদ্যা বালানের কাহানি সিনেমা দিয়ে।এরপর আনুশকা শর্মার সঙ্গে পরী এবং তৃপ্তি দিমরির সঙ্গে বুলবুল সিনেমায় অভিনয় করেছেন।বলিউডের তিন নায়িকার সঙ্গে কাজ করলেও প্রতিভার ভিত্তিতে বিদ্যা বালানকে এগিয়ে রাখছেন পরমব্রত। সম্প্রতি কলকাতায় একটি ইভেন্টে ব়্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নিয়েছিলেন পরমব্রত।সেখানেই তিনি বিদ্যা বালানকে সবচেয়ে প্রতিভাবান হিসাবে স্থান দিয়েছেন,যেখানে তিনি তৃপ্তি দিমরিকে রেখেছেন নিচে। অন্যদিকে তৃপ্তিকে এই মুহূর্তে জাতীয় ক্রাশ বলা হচ্ছে।সেই প্রসঙ্গ টেনে পরমব্রত বলেন,ক্রাশ ক্ষণস্থায়ী কিন্তু ক্লাস চিরস্থায়ী। ঝগড়া করতে চান না, তাও সরি। উনাকে যেন কী বলে ডাকা হয়,ভাবী টু।এর পরও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়,তার বিবৃতি স্পষ্ট করে বলেছেন যে তৃপ্তি খুবই সুন্দর মেয়ে। তিনি মনে করেন যে অভিনেত্রী এখনো অনেক দূর অবধি যাবেন। পরমব্রত বলেছেন, তৃপ্তি খুবই অল্প বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। এখনো তিনি অনেক কিছু শিখবেন। কিন্তু বিদ্যা, তিনি যা-ই করুক না কেন, তার ক্লাসটাই আলাদা।

     

    এদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের থ্রিলার সিনেমা,সত্যিই বলে সত্যি কিছু নেই। পরম ছাড়াও এতে আরো অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী,কৌশিক গঙ্গোপাধ্যায়,কৌশিক সেন,অনন্যা চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়,সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।