
বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। দীর্ঘদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন অভিনেতা। এবার সেই সমালোচনার জবাব দিলেন পরমব্রত।
সম্প্রতি এক পডকাস্টে ক্যারিয়ার নিয়ে বিভিন্ন কথার মাঝে উঠে আসে তার ব্যক্তিজীবন প্রসঙ্গও। সেখানে ,বন্ধুর স্ত্রীকে বিয়ে বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি।উল্লেখ্য পিয়া চক্রবর্তী ছিলেন সংগীতশিল্পী অনুপম রায়ের স্ত্রী, আর গায়ক ছিলেন পরমব্রতের বন্ধু।তাই সমালোচনা ওঠে, বন্ধুর স্ত্রীকে বিয়ে করেছেন অভিনেতা,করেছেন পরকীয়া,ওঠে এমন জল্পনা।আর সব মিলিয়ে সে সময় তুমুল বিতর্কে পড়েন পরমব্রত, করা হয় অভিনেতাকে নিয়ে কটাক্ষ-সমালোচনা। এবার,পডকাস্টে অংশ নিয়ে পরমব্রত জানিয়েছেন, বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় তাকে এবং পিয়াকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, তা তাতে বেশ হতবাক করে দিয়েছিল। পরমব্রত বলেছেন, বিয়ের সময় এই গণ্ডারের চামড়াটা তৈরি করেছেন। দেখেছেন যে তিনি ব্যক্তিগতভাবে কী মনে করেন, অর্থাৎ সমাজ, রাজনীতি নিয়ে তাঁর কী ধারণা তা শেয়ার করে কাজ নেই।কারণ তিনি কোনো দেশ বদলাতে যাচ্ছেন না। যেটা তাঁর কাজ তিনি সেই মতামত তাঁর নিজের কাছে রাখেন। অভিনেতা আরো বলেছেন, বিয়ের পর যখন দেখলেন, একটা বীভৎস কাণ্ড শুরু হলো। তখন কিছুদিনের জন্য ওই সব তাঁর ওপর প্রভাব ফেলেছিল, মোটামুটি ৪-৫ দিনের জন্য। মানুষ যে ধরনের কথা লেখে বা লিখতে পারে, একটি পাবলিক ফোরামে সেই ন্যায় বোধ বা নীতিবোধের মধ্যে দিয়ে বড় হননি।উল্লেখ্য,২০১৫ সালে গায়ক অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ে হয়েছিল। ২০২১ সালে তাদের বিচ্ছেদের পর পরমব্রতের সঙ্গে পিয়ার বন্ধুত্ব গড়ে ওঠে। দীর্ঘ গুঞ্জনের পর ২০২৩ সালের নভেম্বরে তারা আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এরপর অনুপমও ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে। তারপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
