সুদানে হাসপাতালে গুলি আধাসেনার, মৃত শতাধিক 

0
70
ছবি সৌজন্যে : এক্স
সুদানে হাসপাতালে ঢুকে রোগী এবং রোগীর আত্মীয়দের উপর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ৪৬০ জন রোগী মারা গিয়েছেন। মৃত্যু হয়েছে তাঁদের আত্মীয়-স্বজনদের।
দেশের আধা সামরিক বাহিনী-ই এই গণহত্যা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য় সংস্থা এই তথ্য সামনে এনেছে। তাদের দাবি, সম্প্রতি সুদানের নর্থ ডরফর অঞ্চলটি দখল করে দেশের আধা সামরিক বাহিনী আরএসপি এর পরই, আল-ফাশের শহরে সৌদি আরবের সাহায্যপ্রাপ্ত ওই মেটারনিটি হাসপাতালে ঢুকে পড়ে সৈনিকদের একাংশ।
ঠান্ডা মাথায় নিরীহ নাগরিকদের হত্যা করে তারা।  কোনও রকমে প্রাণ বাঁচিয়ে যাঁরা পালিয়ে এসেছেন, রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ নাগরিক, তাঁরা ঘটনার ভয়াবহতা তুলে ধরেছেন।